শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গণপরিবহনে তারেক রহমান, বিনয়ী জীবনযাপনের ছবি ভাইরাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাধারণ যাত্রীর মতো বাসে চলাফেরার কিছু মুহূর্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। লন্ডনের রাস্তায় সাধারণ মানুষের মাঝে তার এমন উপস্থিতি নেটিজেনদের ইতিবাচক প্রতিক্রিয়া কুড়িয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে তোলা ছবিগুলোতে দেখা যায়, লন্ডনের উত্তরের একটি বাসস্টপে অপেক্ষায় আছেন তারেক রহমান। তার পরনে ছিল হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট এবং পায়ে একজোড়া সাধারণ স্নিকার্স। মোবাইল হাতে নিয়ে তিনি বসে ছিলেন একটি লাল বেঞ্চে। কিছুক্ষণ পর এক ডাবল-ডেকার বাস এসে থামলে তিনি অন্যান্য যাত্রীদের সঙ্গে সেই বাসে ওঠেন।

এই দৃশ্যের কিছু ছবি বিএনপির মিডিয়া সেল থেকেও সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়।

একটি পোস্টে বলা হয়, “ভবিষ্যতের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থানকালীন সময়েও কোনো ভিআইপি সুবিধা না নিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। তাঁর এই জীবনযাপন তার বিনয়ী চরিত্র, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা এবং দেশ ও জনগণের প্রতি গভীর দায়িত্ববোধেরই প্রকাশ।”

সাধারণ জীবনযাপনের এমন চিত্র নিয়ে অনেকে সামাজিক মাধ্যমে প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেন, “সাধারণ মানুষের মতো জীবন কাটানো একজন রাজনীতিকের বড় গুণ।” আবার কেউ বলেন, “এই ব্যবধানহীনতা জনগণের আস্থা অর্জনে সহায়ক।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত