বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রত্যাবর্তনের ক্ষণে ৩০০ ফিটে লাখো মানুষের সমাবেশের প্রস্তুতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন থেকে রওনা হয়ে তিনি বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর কুড়িল ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। দলটির দাবি, এতে অতীতের সব রেকর্ড ভেঙে লাখো মানুষের সমাগম ঘটবে। ইতোমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন এবং অনুষ্ঠানস্থলের প্রস্তুতি প্রায় শেষ।

বিএনপি নেতারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই গণসংবর্ধনা দলীয় শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ উপলক্ষ। বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ সংযোজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকামুখী হচ্ছেন।

তারেক রহমান দেশে পৌঁছে প্রথমে তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন, এরপর গণসংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে।

এদিকে তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নিজস্ব নিরাপত্তা টিমও মাঠে থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত