মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পোশাক রপ্তানি ১২ হাজার কোটি ডলার ছাড়ানোর লক্ষ্যে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৫ ১:৪৬ পূর্বাহ্ণ

Spread the love

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল লেবার ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, জলবায়ু অভিঘাত মোকাবিলায় কার্যকর বিনিয়োগ নিশ্চিত করা গেলে ২০৩০ সালে বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয় ১২,২০১ কোটি ডলারে পৌঁছাতে পারে; উদ্যোগ না নিলে তা ৯,৫৩৫ কোটি ডলারে নেমে আসবে। ২০৫০ সালে অভিযোজন থাকলে রপ্তানি ১,০৩,৮২২ কোটি ডলার হলেও অভিযোজন ছাড়া তা কমে ৩২,৮১১ কোটি ডলারে নামার ঝুঁকি রয়েছে।
ঢাকা ও চট্টগ্রামে তাপচাপ ও ভারী বৃষ্টির দিন বাড়ায় উৎপাদনশীলতা কমছে; তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি বাড়লে উৎপাদন গড়ে ১.৫% কমে। অভিযোজন থাকলে ২০৩০ সালে কর্মসংস্থান ৪৮.৩ লাখে থাকলেও না থাকলে ২.৫ লাখ চাকরি ঝুঁকিতে; ২০৫০ সালে ঝুঁকি বাড়তে পারে ১২.৭ লাখে।
গবেষণায় কুলিং সিস্টেমে বিনিয়োগ, তাপ–বন্যাজনিত স্বাস্থ্যঝুঁকিকে শ্রমিক অধিকার হিসেবে স্বীকৃতি, পেইড লিভ ও চিকিৎসা সুবিধা, ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ বন্ধের অধিকার এবং বাধ্যতামূলক মান নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ