শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জানাজার জন্য হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ণ

Spread the love

শহীদ শরিফ ওসমান হাদির জানাজার জন্য তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি দুপুর সোয়া ১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার উদ্দেশে রওনা হয়েছে। এর আগে সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দুপুর ১২টা ৮ মিনিটে মরদেহ পুনরায় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ফিরিয়ে আনা হয়েছিল। দুপুর ২টায় দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এই জানাজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ডিএমপি। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যান এবং গতকাল সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত