মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তেলের দামের সঙ্গে তাল মিলিয়ে বাড়বে-কমবে পরিবহন ভাড়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ৭:৪২ পূর্বাহ্ণ

Spread the love

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ভাড়া নতুন করে নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, সাধারণ মানুষের ওপর চাপ কমাতে ভাড়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পণ্যের দাম কিছুটা বাড়া অনিবার্য হয়ে পড়ে। তবে বাসভাড়া যেন কোনোভাবেই সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে বা অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়ে সরকার কঠোর তদারকি নিশ্চিত করবে। তিনি আরও তথ্য দেন যে, ইতিমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি ‘ফুয়েল পাস’ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যা জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে।

জ্বালানি সংকট প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, বর্তমানে বাজারে যে চাহিদার চাপ দেখা যাচ্ছে তা প্রকৃত নয়; বরং অবৈধ মজুত ও পাচারের ফলে একটি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়লেও তা মেনে নেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া আগামী বছর থেকে ভারত, ভুটান ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে আঞ্চলিক পর্যায়ে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত