বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডিগ্রি চাকরির জন্য নয়, সমাজ বদলের জন্য: শিক্ষা উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ

Spread the love

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির উদ্দেশ্য কেবল চাকরি পাওয়া নয়, বরং সমাজে ইতিবাচক অবদান রাখা। শিক্ষার প্রকৃত মূল্য পেশাগত সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়েই প্রকাশ পায়।

বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, দেশ এমন স্নাতক চায় যারা শুধু ব্যক্তিগত উন্নতিতে সীমাবদ্ধ থাকবে না, বরং নিজেদের সাফল্য সমাজের ওপর কী প্রভাব ফেলছে—সে প্রশ্নও করবে। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া, সততার সঙ্গে নেতৃত্ব দেওয়া এবং প্রতিষ্ঠানকে শক্তিশালী করাই হওয়া উচিত শিক্ষিত মানুষের লক্ষ্য।

তিনি আরও বলেন, সমাবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা এখন দায়িত্বশীল নাগরিকে পরিণত হয়েছেন। এই শিক্ষা ব্যবহার করতে হবে ন্যায়ভিত্তিক, মানবিক ও সুশাসনসম্মত সমাজ গঠনে। জ্ঞান একটি শক্তি—এ শক্তি সততা ও নৈতিকতার সঙ্গে প্রয়োগ করাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য।

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, শিক্ষক এবং পরিবারের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শিক্ষা উপদেষ্টা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষকবৃন্দ এবং সমাবর্তনপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনজিও ও কর্পোরেট মডেলে দেশ চালানো যায় না: ড. মঈন খান

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, দোয়ার আহ্বান নাসীরুদ্দীনের

অন্ধ্রপ্রদেশে বন্দুকযুদ্ধে সাত মাওবাদী নিহত

চীন-বাংলাদেশ সম্পর্ক গভীর করার প্রত্যয়: বাণিজ্যমন্ত্রী

লালমনিরহাটে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে জালিয়াতির অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে তদন্ত

দক্ষিণ ঢাকায় ১৬ ঘণ্টার মধ্যে স্বস্তি ফেরাতে ইশরাকের পদক্ষেপ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল

‘মব সন্ত্রাস’ কি এবং কেন ঘটে?

হজ উপলক্ষে মক্কা ও মদিনায় চালু হলো বিশ্বের বৃহত্তম শীতলীকরণ ব্যবস্থা

মোটরসাইকেল শোডাউন ‘সন্তোষজনক ব্যাখ্যা না দিলে বিএনপি নেতা শামীমের শাস্তি’