সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইনশাআল্লাহ সময়মতো নির্বাচন হবে: সিইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৫ ৭:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন আয়োজনের জন্য দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

সোমবার রাজধানীর গুলশানে আয়োজিত ‘ইউথ ভোটার’ অনুষ্ঠানে সিইসি বলেন, তরুণরা সাহস, শক্তি ও সৃজনশীলতার প্রতীক। দেশের ভবিষ্যৎ গঠনে তাদের এনার্জি ও আইডিয়ার বিকল্প নেই। বিশাল তরুণ জনগোষ্ঠীই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তাকে আশাবাদী করে তোলে বলেও জানান তিনি।

তিনি বলেন, আসন্ন নির্বাচনটি একটি ঐতিহাসিক নির্বাচন। এই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। একইভাবে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রায় ১০ লাখ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, কারাবন্দী ভোটার এবং কর্মস্থলের বাইরে অবস্থানরত সরকারি কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে।

সিইসি আরও বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তও এ নির্বাচনকে বিশেষ মাত্রা দিয়েছে। তরুণদের অংশগ্রহণ ও সহযোগিতা পেলে নির্বাচন কমিশন সফলভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সবাইকে নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়নি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পরিস্থিতির উন্নতি হয়েছে। অতীতের তুলনায় বর্তমানে মানুষ নিরাপদে চলাচল ও বসবাস করতে পারছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন কমিশন জাতিকে যে সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের ভোটার হওয়া কমিশনের সিদ্ধান্তে সম্ভব: ইসি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাস্তব ও ন্যায্য’ চুক্তির আহ্বান ইরানের, ওমানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা আজ

নেতানিয়াহুর ওপর বিরক্ত ট্রাম্প

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের

সব অভিযোগ মিথ্যা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাইনি

মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা: তারেক রহমানের জন্য ফুল ও মিষ্টি

ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার

হাতিয়ায় বিটিভি সাংবাদিককে কুপিয়ে আহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের দুই সপ্তাহের আল্টিমেটাম

ইউনিটেও থাকছে না ভিন্নতা, একই পোশাক পরবেন সব পুলিশ সদস্য