সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় বাড়তি নিরাপত্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৫ ২:২৮ পূর্বাহ্ণ

Spread the love

হঠাৎ করেই সুপ্রিম কোর্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।

রবিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী কিংবা অন্য কোনো অপ্রত্যাশিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৈধ বা অবৈধ যেকোনো ধরনের অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আদালত এলাকায় যেকোনো ধরনের সমাবেশ ও মিছিলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়ায় এখানে প্রধান বিচারপতি ও বিচারপতিদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু বিচারপ্রার্থী ও অপ্রত্যাশিত ব্যক্তির এজলাসে প্রবেশের কারণে আদালতের নিরাপত্তা, শান্ত পরিবেশ এবং বিচারকার্য ব্যাহত হচ্ছিল। এতে বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছিল।

এই পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে উভয় বিভাগের এজলাস কক্ষে প্রবেশ সীমিত ও নিয়ন্ত্রিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ - অপরাধ