বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ডিজিটাল লটারি ফল প্রকাশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণির ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তত্ত্বাবধানে পরিচালিত এ ডিজিটাল লটারি প্রক্রিয়ার মাধ্যমে এ বছর সম্পূর্ণ ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

ফলাফল gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। দুপুর ২টার পর শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা নির্ধারিত তথ্য দিয়ে ফলাফল দেখতে পারবেন। ফল ডাউনলোড করতে শিক্ষার্থীর নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

টেলিটকের মাধ্যমে এসএমএসেও ফল জানা যাবে—মোবাইলে GSA<space>Result<space>User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি বার্তায় সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কি না।

ফলাফল ডাউনলোডের পর প্রতিষ্ঠানপ্রধানদের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠাতে হবে এবং মাউশিকে অবহিত করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ভর্তি কমিটির সিদ্ধান্ত ও নিয়ম মেনে সম্পন্ন করতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে হামলার জেরে এনসিপি’র ২৪ ঘণ্টার আলটিমেটাম

৯ বছর পর ইসির ওয়েবসাইটে ফিরলো জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক

দুই দিনের সফরে দিল্লিতে পুতিন, মোদির সঙ্গে বৈঠক শুক্রবার

পাকিস্তান-আফগান সীমান্তে রাতভর সংঘর্ষ, ৫৮ পাকিস্তানি সেনা নিহতের দাবি

ঢাকা-৮ আসনে ‘নিখোঁজ’ ভোটার নিয়ে মির্জা আব্বাসের সংশয়

লালমনিরহাটে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে জালিয়াতির অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে তদন্ত

দিল্লিতে ইউএনআই কার্যালয় সিলগালা: পুলিশের বিরুদ্ধে ‘মদ্যপ’ ও হেনস্তার অভিযোগ

আদালত থেকে পালানো শরিফুল অবশেষে গ্রেফতার

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর কোনো কর আরোপ করা হবে না

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আত্মপ্রকাশ আজ