বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ৬:৩০ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে তিনি রওনা হন। তার সঙ্গে রয়েছেন চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগের দিন মঙ্গলবার সিইসি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। নির্বাচন কমিশনের সদস্য মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা প্রস্তুত রাখা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে থাকছে তফসিল ঘোষণাও; পরে তা প্রচার করা হবে।

গত ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সিইসি ও চার কমিশনার সাক্ষাৎ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জিএম কাদেরের বাসভবনে হামলা: সেনা তলব, বৈষম্যবিরোধী ও বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ

চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

মধ্যপ্রাচ্যে এফ-৩৫ সহ বিপুলসংখ্যক যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

‘জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে তা মানতে বাধ্য নয় দলগুলো’ — সালাহউদ্দিন আহমদ

ছাত্রদলকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: এ্যানি

প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-ববি-আজমিনার মামলার রায় আজ

‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট’: প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করলেন ভুটানের প্রধানমন্ত্রী

⚓ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের যুদ্ধ ঘোষণা: বিশ্ব বাণিজ্যে চরম ঝুঁকি

আসছে জনতার দলের নেতৃত্বে নতুন নির্বাচনি জোট ‌‘ইনসাফ মঞ্চ’