বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ৪:২২ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও উন্নতি হচ্ছে ধীরগতিতে। দীর্ঘদিনের লিভারের জটিলতা নিয়ন্ত্রণে থাকলেও কিডনি সমস্যা নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। ক্রিটিনিনের মাত্রা ঝুঁকিপূর্ণ সীমা অতিক্রম করায় প্রতিনিয়ত ডায়ালাইসিস চালিয়ে যেতে হচ্ছে।

২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছানোয় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দিতে পারছে না মেডিকেল বোর্ড। প্রতিদিন বৈঠক করে ২০ জনেরও বেশি দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা পরিকল্পনায় পরিবর্তন আনছেন।

নিরাপত্তা বিবেচনায় তাঁকে সিসিইউতে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ওষুধের মাত্রা কমানো–বাড়ানোর পাশাপাশি প্রতিদিন বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। সার্বিক অবস্থা ঝুঁকিমুক্ত না হলেও আশঙ্কাজনকও নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসা সমন্বয়ে নিয়মিত উপস্থিত থাকছেন তাঁর বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। পরিবারের অন্যান্য সদস্যও হাসপাতালে সময় কাটাচ্ছেন তাঁর সঙ্গে। মেডিকেল বোর্ড জানিয়েছে, বয়সজনিত কারণ এবং বহুমুখী স্বাস্থ্যজটিলতার কারণে সেরে উঠতে সময় লাগছে খালেদা জিয়ার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ প্রধান উপদেষ্টার

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন: অপরাধ ট্রাইব্যুনাল

সরকারকে সময় দিন, আস্থা রাখুন: ফারুক

শাপলা প্রতীক বাতিল, এনসিপিকে নতুন প্রতীক বেছে নিতে নির্দেশ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ

ট্রাম্পের আলোচনার দাবি বনাম ইরানের কঠোর প্রত্যাখ্যান

দুই দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম জকসু নির্বাচন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু

কক্সবাজারে ফুটবল ফাইনালে সংঘর্ষ, ইউএনওসহ আহত ৫০

জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল