বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সচিবালয়ের আগুন লাগার কারণ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৪ ৬:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

“মন্ত্রণালয়ের অনুসন্ধানে কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল,” বলেন তিনি।

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডকে অন্তর্র্বতী সরকারকে ‘ব্যর্থ করার ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ ‘ষড়যন্ত্রে’ যে বা যারাই জড়িত থাকুক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তার ভেরিফাই ফেসবুকে লিখেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই মুহুর্তে আছি নীলফামারিতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।’

বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন ধরে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে সেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এই আগুন নেভানোর কাজে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নয়নের মৃত্যু হয়।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, “এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।”

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সালাউদ্দিন জানিয়েছেন, উপদেষ্টা আসিফ মাহমুদের উত্তরবঙ্গ সফরের রোববার পর্যন্ত যেসব কর্মসূচি রয়েছে, সেসব ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মোকাবেলার চেয়ে দুর্যোগ প্রশমনই বেশি জরুরি: ফারুক-ই-আজম

ট্রাম্প-শি বৈঠক: ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে চীন সফর

নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল

ইতিহাস গড়া নারী ফুটবল দলকে হাতিরঝিলে উষ্ণ সংবর্ধনা

দক্ষিণ প্লাজায় মঙ্গলবার শপথ নেবে নতুন সরকার

প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প

চীন-পাকিস্তানকে চাপে রাখতে সাবমেরিন শক্তি বাড়াচ্ছে ভারত

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্বরান্বিত

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী