সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্যা–ভূমিধসে মৃত্যু ৪৭৮, নিখোঁজ শতাধিক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ৩:২৪ পূর্বাহ্ণ

Spread the love

ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৭৮ জনে পৌঁছেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এসব অঞ্চলে নিখোঁজ শত শত মানুষকে উদ্ধারে ধ্বংসাবশেষ সরানোসহ ব্যাপক তৎপরতা চলছে। এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রবল মৌসুমি বৃষ্টিপাতে চলতি সপ্তাহে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, ফলে হাজারো মানুষ ঘরবাড়িতে আটকা পড়ে।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেন্ট্রাল তাপানুলি ও সিবোলগা এলাকায় পানি না নামায় ত্রাণ পৌঁছাতে জাকার্তা থেকে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে সরকার। এখন পর্যন্ত দেশে ৩১৬ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ২৮৯ জন।

সুংগাই নিয়ালো গ্রামে পানি নামলেও ঘরবাড়ি, যানবাহন ও ফসল ঘন কাদায় ঢেকে গেছে। স্থানীয়রা জানান, এখনো রাস্তা পরিষ্কার বা বাহ্যিক সহায়তা শুরু হয়নি।

থাইল্যান্ডে বন্যা ও ভূমিধসে ১৬২ জনের প্রাণহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ৬২ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। বন্যা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে দুই কর্মকর্তা বরখাস্ত হয়েছেন।

এদিকে মালয়েশিয়ার পেরলিস প্রদেশে বন্যায় দু’জনের মৃত্যু হয়েছে।

বিডি প্রতিদিন/নাজিম

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্টগ্রামের ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সে আগুন: নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি: ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় ট্রাম্পের নীতিগত অনুমোদন

ঢাকায় পৌঁছে প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

ধানমন্ডি ৩২: ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া

তীব্র গ্যাস-সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত

ভেনেজুয়েলাকে আইএমএফের ৩৪৬ মিলিয়ন ডলার সহায়তা

বিসিবি থেকে সরিয়ে দেওয়া হলো নাজমুলকে: দায়িত্বে এলেন বুলবুল