শনিবার , ২২ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮, আহত শতাধিক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্রিভি রিহসহ কয়েকটি অঞ্চলে হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে।

ক্রিভি রিহতে হামলার বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে শহরটির কর্মকর্তারা জানিয়েছিলেন, হামলায় আহত ১৩০ জনের মধ্যে ২৯ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে।

উদ্ধারকাজে সহায়তার জন্য ইউক্রেনের আরও চারটি অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ক্রিভি রিহতে পাঠানো হচ্ছে। শহরটির মেয়র ওলেক্সান্দর ভিলকুল বলেন, হামলার সময় রুশ ড্রোনগুলো অত্যন্ত নিচু দিয়ে উড়ছিল। তিনি হামলাকারীদের তীব্র নিন্দা জানিয়ে তাদের ‘পশু’ বলে মন্তব্য করেন।

মেয়র আরও জানান, হামলার পর কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ক্রিভি রিহর পাশাপাশি ইউক্রেনের আরও কয়েকটি এলাকায় রুশ হামলার খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলে পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলেও রুশ হামলায় আরও দুজন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরে একটি ট্যাক্সির কাছে ড্রোন বিস্ফোরিত হলে তিনজন আহত হন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান।

এর এক দিন আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। রাতভর চালানো ওই হামলায় ১৭ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। স্থানীয় কর্মকর্তারা জানান, শহরের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় একটি শিশু হাসপাতাল ও একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত