রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাগর-রুনি হত্যা মামলা: ১২২ বার পিছিয়ে তদন্ত প্রতিবেদন ৫ জানুয়ারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ৫ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। এ নিয়ে ১২২তমবারের মতো প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়ে গেল।

রবিবার প্রতিবেদনের নির্ধারিত দিনে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন তারিখ দেন বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। এরপর থেকে দীর্ঘ তদন্ত প্রক্রিয়া বারবার স্থগিত হচ্ছে।

গত সেপ্টেম্বরে হাইকোর্ট র‌্যাবের কাছ থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্ত শেষ করে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিল। তবে নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন দাখিল হয়নি। পরে তদন্তের অগ্রগতির কথা জানিয়ে রাষ্ট্রপক্ষ সময় বাড়ানোর আবেদন করলে আরও ছয় মাস সময় মঞ্জুর করেন হাইকোর্ট।

নির্ধারিত সময় শেষ হলেও এখনও প্রতিবেদন জমা না পড়ায় আদালত আবারও নতুন তারিখ নির্ধারণ করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি

ট্রেন-বাস দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক: দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ

বোয়িং কেনায় তারেক রহমানকে ট্রাম্পের ধন্যবাদ

৩২টি চলচ্চিত্রকে ৯ কোটি টাকা সরকারি অনুদান

ভোটের দিন চালু থাকবে মেট্রোরেল: ভোটারদের জন্য বাড়ছে ট্রেনের সংখ্যা

কুয়েত ও জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৭৩: পুলিশ সদর দপ্তর

জাতিসংঘ অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা