রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডিআর কঙ্গোয় নৌকাডুবি: নিহত ১৯, নিখোঁজ বহু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ৪:০৪ পূর্বাহ্ণ

Spread the love

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ২০০ যাত্রী ছিলেন বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। এখনো উদ্ধারকাজ চলছে।

মাই-নদোম্বে প্রদেশের গভর্নর এনকোসো কেভানি লেবন জানিয়েছেন, প্রথম দিন ৯ জনের মরদেহ এবং পরদিন পানিতে ভেসে ওঠা আরও ১০ মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত বেঁচে ফেরা ৮২ জনকে উদ্ধার করা হয়েছে, তবে কতজন নিখোঁজ তা নিশ্চিত নয়।

রয়টার্স জানায়, বৃহস্পতিবার রাতে কিরি গ্রাম থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে ছেড়ে যাওয়া নৌকাটি দমকা বাতাসে হ্রদে ডুবে যায়। নৌকার দুই ইঞ্জিনের একটি নষ্ট হয়ে যাওয়ার পরই নৌকাটি উল্টে যায় বলে জানান গভর্নর।

সরকারের আরেক কর্মকর্তা ফ্রেডি বোনজেকে ইলিকি বলেন, অন্তত ২০০ যাত্রী নৌকাটিতে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, নৌযানের ধারণক্ষমতা ও নিরাপত্তা বিধি মানা হয় না বলেই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। মাই-নদোম্বে হ্রদে অস্থায়ী কাঠের নৌকায় নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব আগেই দেওয়া হলেও তা কার্যকর হয়নি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরেই কঙ্গোর বিভিন্ন এলাকায় পৃথক নৌকাডুবিতে প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র: রয়টার্স

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইন পাসে সরকারের ভিন্ন উদ্দেশ্য দেখছেন মির্জা ফখরুল

মঙ্গলবার সকালে জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে লিখিত প্রস্তাব জমা দেয় বিএনপি। ছবি: আজকের পত্রিকা

দ্বিকক্ষ সংসদ ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃজনসহ ৬২টি প্রস্তাব দিল বিএনপি

স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই : আযম খান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ জনের ফাঁসি কার্যকর করল ইরান

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের কাছে দূতাবাসের জরুরি বার্তা

এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

তিশার অভিনয় করার গুঞ্জনের জবাব দেন নির্মাতা রায়হান রাফী

নির্বাচন ও গণভোটে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা

সম্পর্কের ‘টানাপোড়েন’ কাটাতে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টাকে দিল্লি পাঠাচ্ছে সরকার