সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ২:২৩ পূর্বাহ্ণ

Spread the love

উজানের পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১২ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

রবিবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে পানি উচ্চতা রেকর্ড করা হয় ৫২.২৫ মিটার, যা বিপৎসীমার (৫২.১৫ মিটার) ১০ সেন্টিমিটার ওপরে। পানি বৃদ্ধির কারণে পানি উন্নয়ন বোর্ড রেড অ্যালার্ট জারি করে নদীর তীরবর্তী মানুষদের নিরাপদ স্থানে যেতে মাইকিং করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুই দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ডালিয়া পয়েন্টে বেলা ৩টায় পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ক্রমেই বেড়ে যাচ্ছে। এতে নিম্নাঞ্চলের অনেক পরিবার পানিবন্দী হয়েছেন, ডুবে গেছে মৎস্য খামার, ধান ও সবজির খেত এবং চরাঞ্চলের রাস্তাঘাট।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীপাড়ের মানুষকে সতর্ক থাকতে হবে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়তে পারে, ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আনতে খরচ হবে ৫৩১ কোটি টাকা

আমার সোনার বাংলা’ গেয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, বিশ্বভারতীতে বিক্ষোভ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত ১২৫

ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক হান্ডা ইন্ডাস্ট্রিজ

ভোটার স্থানান্তর নিয়ে বিএনপির উদ্বেগ, ইসির দাবি ‘স্বাভাবিক’

বিজয় দ্বারপ্রান্তে, উসকানিতে পা দেবেন না: মির্জা আব্বাস

বোরকা পরে জবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেত্রী, শিক্ষার্থীদের হাতে ধরা

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া