বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনের আগে উপদেষ্টাদের সম্ভাব্য পদত্যাগের ইঙ্গিত আসিফ মাহমুদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

Spread the love

উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন দায়িত্বে যারা নির্বাচনে অংশ নেবেন, নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই তিনি ও অন্যরা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার সচিবালয়ে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন করার ঘোষণা দিলেও কোন আসন থেকে লড়বেন তা এখনও ঠিক হয়নি। একইসঙ্গে আরও কয়েকজন উপদেষ্টা ও সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, উপদেষ্টাদের নির্বাচনে অংশ নেওয়ায় আইনগত বাধা না থাকলেও নৈতিকতার জায়গা থেকে মনে করেন—পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। তাই নির্বাচনি কার্যক্রমে যুক্ত হওয়ার আগেই পদত্যাগ করা উচিত। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, সবকিছু এখনো চূড়ান্ত হয়নি। তফসিলসহ অন্যান্য বিষয় চূড়ান্ত হলে সিদ্ধান্ত জানানো হবে। রাজনৈতিক বিষয়ে মন্তব্য না করার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিগত দিনের সব জুলুম ক্ষমা করে দিলাম: জামায়াত আমির

আশিক গুলিবিদ্ধ মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

রাশিয়ান গুপ্তচর জাহাজের লেজার হামলা, ব্রিটেন সতর্ক

ঢাকার মেট্রোতে নিরাপত্তা জোরদার, ককটেল ও ছাদে ওঠার ঘটনা নিয়ে সতর্কবার্তা

সুনামগঞ্জে পাহাড়ি ঢল: ৫ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ

রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ইউক্রেনে নিহত ৬

৪৪টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করছে ইরান

দ্বিতীয় ইনিংসে বল করতে পারবেন তো বুমরাহ? 

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙ্গারিতে বিক্রি