সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লন্ডন নেওয়ার পথে দুবাই ট্রানজিটের প্রস্তাব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ণ

Spread the love

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন সহযোগিতার প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। লন্ডনে দীর্ঘ ফ্লাইটের ধকল এড়াতে তাঁর জন্য আবুধাবিতে যাত্রাবিরতির প্রস্তাব পাঠিয়েছে দেশটি। মাত্র চার ঘণ্টার ফ্লাইটে খালেদা জিয়াকে নিরাপদে আবুধাবিতে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি। সেখানে অবস্থিত বিশ্বখ্যাত ‘ক্লেভেল্যান্ড ক্লিনিক’-এ তাঁকে বিশ্রাম দিয়ে পরবর্তী পরিকল্পনায় যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার সুযোগ থাকবে।

বিএবিচক জানিয়েছে, খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল সকাল ৮টায় ঢাকায় অবতরণ করবে এবং রাত ৯টার দিকে রওনা দেবে। তবে তাঁর শারীরিক অবস্থার ওপর স্থানান্তরের সিদ্ধান্ত নির্ভর করছে। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা বলছেন, তাঁর অবস্থা ধীরে উন্নতি হলেও এখনো স্থিতিশীল নয়। গতকাল সম্পন্ন হওয়া সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক এসেছে।

এদিকে সারা দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। Dhaka’s Evercare Hospital-এ সকালেই তাঁকে দেখতে যান বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, যিনি মেডিকেল বোর্ডের সমন্বয়কারীর দায়িত্বও পালন করছেন।

দলের সূত্র জানায়, ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুস–সংক্রান্ত জটিলতা ওঠানামা করায় দীর্ঘ ফ্লাইট তাঁর জন্য ঝুঁকিপূর্ণ। এজন্য আমিরাত রাজকীয় বোয়িং ৭৪৭ বা সমমানের উন্নত চিকিৎসাসুবিধাসম্পন্ন বিমান পাঠাতে আগ্রহও জানিয়েছে।

সর্বশেষ - অপরাধ