মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিইসি বলেন, ভালো নির্বাচনের জন্য দরকার সকলের সমর্থন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৫ ৫:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সিইসি বলেন, অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনের দিকে এগিয়ে যেতে চায়। আমাদের এজেন্ডা একটাই—একটি ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দেওয়া। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা অপরিহার্য।

তিনি ভোটের মাঠের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য পর্যবেক্ষক সংস্থাগুলোর সক্রিয় সহযোগিতা চান। নতুন পর্যবেক্ষক সংস্থা যাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ পান এবং নির্বাচনের সময় রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন, তা নিশ্চিত করার কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূমধ্যসাগরে নৌকাডুবি: অন্তত ৫০ অভিবাসী নিখোঁজ, উদ্ধার ১০

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক

২০২৬ ফিফা বিশ্বকাপ: চূড়ান্ত হলো ৪৮ দল

মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনায় ৬ সপ্তাহের শীর্ষে তেলের দাম

অনেকেই আমাদের স্বাধীনতা পছন্দ করে না: প্রধান উপদেষ্টা

২৬ ঘণ্টা পর শাহজালাল বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিভেছে

দুই দিনে স্বর্ণের দাম কমলো ৩০ হাজার টাকা

তারা নাকি ডিসেম্বরে আসবে, আসেন দেখা হবে রাজপথে : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দক্ষিণ সুদানে হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর প্রাণহানি