সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দক্ষিণ এশিয়া জলবায়ু ঝুঁকির শীর্ষে থাকবে: বিশ্বব্যাংক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ণ

Spread the love

বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ২০৩০ সালের মধ্যেই দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশগুলো—বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হবে। সোমবার ঢাকায় ‘ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা’ শীর্ষক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ চরম জলবায়ু ঝুঁকির মুখে পড়বে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যা এবং উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির ফলে গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন, কর্মসংস্থান এবং পারিবারিক জীবনে গভীর প্রভাব পড়বে।

অনুষ্ঠানে পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শক্তি, অবকাঠামো উন্নয়ন ও তথ্য সংগ্রহ অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশের বিভিন্ন নীতি থাকলেও সেগুলো বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে পাইলট প্রকল্পগুলো চলমান রয়েছে এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে বিশেষ পরিকল্পনা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/জুনাইদ   

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত