ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমে দুই নেতা একান্ত বৈঠকে বসেন, এরপর প্রতিনিধি দলের সঙ্গে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ইউনূস। ভিআইপি লাউঞ্জে তাদের সংক্ষিপ্ত বৈঠকে তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।


















