বুধবার , ৯ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেখ হাসিনা-শমী কায়সার-মমতাজ-তারানা হালিমের বিরুদ্ধে  মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ

Spread the love

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী শমী কায়সার, শিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম, সাবেক মন্ত্রী তারানা হালিমসহ ১৭ জনের বিরুদ্ধে ২০২২ সালের জুনে বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা  করা হয়। 

মামলার অপর আসামিরা হলেন -সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ।

আজ আদালত অভিযোগ গ্রহণ করে বাদী সৈয়দ হাসান মাহমুদের বক্তব্য রেকর্ড করেন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেন।

অভিযোগে বাদী বলেন, ‘আমি ২০১৯ সালের সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ছিলাম। কিন্তু উপরোক্ত আসামিরা আমাকে প্রচারণা চালাতে নিষেধ করেন। পরে ২০২২ সালের ২৫ জুন আমাকে রামপুরা ব্রিজ থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং অজানা জায়গায় নিয়ে নির্যাতন করা হয়। পরে ২৯ জুন আমাকে হাতিরঝিল এলাকায় ফেলে যাওয়া হয়।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

সিঙ্গাপুরে জানাজা নয়, দুঃখ প্রকাশ বাংলাদেশ হাইকমিশনের

একনেকে দীর্ঘ প্রতীক্ষিত ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

নিষ্পত্তির অপেক্ষায় বিএনপির ২৮টি আসন

গাজাগামী ফ্লোটিলার দুই জাহাজকে ঘিরে ফেলেছে ইসরায়েল

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি

শাহবাগে ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ, জাবের-জুমাসহ আহত ৩০

তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

পুতিনকে ট্রাম্প: পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধ শেষ করুন

শপিং মল থেকে বেনজীর আহমেদ আটক ও জামিন শুনানির প্রস্তুতি