শনিবার , ২২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন ফেব্রুয়ারিতে চাই: ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকেলে চট্টগ্রাম কলেজ প্যারেড ময়দানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি হেলিকপ্টারযোগে চট্টগ্রামে পৌঁছান।

তিনি বলেন, দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, তবে এটি তৈরি করতে হবে সবার অংশগ্রহণে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তারা জনগণের বিজয় চান এবং কোনো গণভোট যেন নির্বাচনদিনে না হয়—কারণ তাতে সহিংসতার ঝুঁকি রয়েছে। তিনি জানান, ক্ষমতায় গেলে দলটি পিআর পদ্ধতি বাস্তবায়ন করবে।

চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা গৌরবোজ্জ্বল।

এরপর তিনি আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার মাহফিল এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত