শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতায় দেশ গড়ার আহ্বান নবীন স্নাতকদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ

Spread the love

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নবীন স্নাতকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে আগামী বাংলাদেশের উন্নয়ন সম্ভব। তিনি বলেন, “নবীন স্নাতকদের দায়িত্বশীল নাগরিক হয়ে দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আজ থেকে তোমরা বৃহত্তর অঙ্গনে প্রবেশ করলে, তোমাদের ওপর দায়িত্ব অনেক, এবং সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।”

শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত সমাবর্তন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন। ড. সালেহউদ্দিন আহমেদ মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়নে সহানুভূতি, সহযোগিতা ও অন্যের প্রতি দায়িত্ববোধ অপরিহার্য। শুধুমাত্র ব্যক্তিগত ক্যারিয়ারে ব্যস্ত থাকা যথেষ্ট নয়; সমাজ, পরিবার ও দেশের প্রতি কর্তব্য পালন করতে হবে।

তিনি পরিশ্রমকে সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করে বলেন, তার ৩৫ বছরের চাকরিজীবন কঠোর পরিশ্রমের উদাহরণ। এছাড়াও নবীন স্নাতকদের স্বপ্ন দেখার প্রেরণা দেন এবং বলেন, ভবিষ্যতে কোন ক্ষেত্রে অবদান রাখবে সে বিষয়ে এখন থেকেই ভাবতে হবে।

সমাবর্তনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও মানবিক সমাজ গঠনে সচেতনতার গুরুত্ব উল্লেখ করেন।

সমাবর্তন ২০২৫-এ ৫টি অনুষদ ও ১৪টি বিভাগ থেকে মোট ১,৪০৭ জন স্নাতককে ডিগ্রি প্রদান করা হয়। সর্বোচ্চ সিজিপি অর্জনের জন্য ৫টি অনুষদ থেকে ১০ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং আরও ৪০ জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘গ্রেফতারের’ বিষয়ে যা জানা গেল

আগামী কয়েক দিনে ভারী বৃষ্টিসহ দমকা হাওয়ার পূর্বাভাস

বিশ্বজুড়ে ক্ষুধা সংকট বাড়ছে, সহায়তা কমার শঙ্কা ডব্লিউএফপির

রাকসু নির্বাচনে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা

জ্বালানি সংকট হলেও লোডশেডিং সহনীয় রাখার চেষ্টা

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা খাজা আসিফের

হাসিনার পক্ষে পোস্ট: ঢাবি ডেপুটি রেজিস্ট্রার শিশির আটক

নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশ-সারাওয়াক যৌথ উদ্যোগ

আল-জাজিরার তথ্য প্রকাশ: জুলাইয়ের আন্দোলনে প্রাণঘাতী দমননীতি শেখ হাসিনার

সুস্থ গণতন্ত্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য: বিরোধীদলীয় নেতা