শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে: সালাউদ্দিন আহমদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, দেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতের যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যাতে মনে রাখে যে, এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নেই, ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। যারা গণতন্ত্র হত্যা করবে তাদের একই পরিণতি হবে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরী’ শীর্ষক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশের আয়োজক ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।

সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না; বরং একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি হিসেবে তারা সংবিধান লঙ্ঘন করেছে। তিনি আরও উল্লেখ করেন, দেশের জনগণের রক্ত ও ত্যাগের মধ্য দিয়ে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে তা হলো শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। জনগণ বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা চায় না।

তিনি সব রাজনৈতিক কর্মীকে আহ্বান জানান, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে এবং ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনে দলের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের ব্যবহার করে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে এবং বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত