শনিবার , ১৫ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার মুখ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চারজন জ্যেষ্ঠ নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ড. ফরহাদ হালিম ডোনার এবং চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সাংগঠনিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নিয়োগের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দলীয় নীতিমালার আলোকে তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর ১৯ সদস্যের স্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে একাধিক স্থায়ী কমিটির সদস্যের বার্ধক্যজনিত মৃত্যু, পদত্যাগ এবং অন্যান্য কারণে শূন্য হওয়া পদগুলোতে ধাপে ধাপে নতুন নেতৃত্ব অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এবার একসঙ্গে চার শীর্ষ নেতাকে স্থায়ী কমিটিতে আনা হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত