শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ ঃজুলাই-আগস্টে নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ

Spread the love

গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে তালিকা প্রকাশ করেছে পুলিশ সদরদপ্তর। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জুলাই-আগস্ট মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের এ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের ১৪ জন, সিরাজগঞ্জে ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর বাইরে খুলনা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর, গাজীপুরসহ কয়েকটি জেলায় বাকি ১৬ জন নিহত হয়েছেন।

তালিকায় নিহতদের নাম, পদের নাম, মৃত্যুর তারিখ, সংযুক্ত ইউনিটের নাম এবং ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে। তালিকা প্রকাশ করে সদরদপ্তর থেকে বলা হয়, ‘আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছেন। তাই গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা প্রকাশ করা হলো।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার অবস্থা গুরুতর, দোয়া চাইলেন মির্জা ফখরুল

৩৭টি বাসা ও ৫০টি গাড়ি প্রস্তুত; আগামীকাল শপথ নিচ্ছেন তারেক রহমান

শুধু নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি, সংস্কার নিয়ে বিরোধ নেই: তারেক রহমান

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রস্তুত

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে উত্তাল ঢাকা

ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানকে হাজিরার নির্দেশ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎ

রামপুরায় ২৮ হত্যার মামলায় দুই সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: রাষ্ট্রপতির ভাষণ ও স্পিকার নির্বাচনের প্রস্তুতি