সোমবার , ৩ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ

Spread the love

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন এবং টেকসই পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে দেশের সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল (সোলার প্যানেল) স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সোলার বিদ্যুৎ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত অবহিত করেন।

উপ-প্রেস সচিব জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থা জোরদারে প্রধানমন্ত্রী মূলত তিনটি যুগান্তকারী নির্দেশনা দিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয় ও অর্থ মন্ত্রণালয় ভবন এবং পরিকল্পনা কমিশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করা হবে। এছাড়া দেশেই মানসম্পন্ন সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সরকারি শুল্ক ছাড়সহ প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সাধারণ গ্রাহক পর্যায়ে সৌর শক্তিকে সহজলভ্য, সাশ্রয়ী ও লাভজনক করতে একটি টেকসই অর্থনৈতিক মডেল তৈরির তাগিদ দেওয়া হয়েছে।

সভায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল ও ওয়ালটন আবাসিক ভবনে সৌরবিদ্যুৎ উৎপাদন ও তা জাতীয় গ্রিডে সরবরাহের কৌশলগত উপস্থাপনা পেশ করে। সৌরপ্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং গৃহস্থালি ও ভারী যন্ত্র ব্যবহারে এর কার্যকারিতা তুলে ধরা হয়। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ উর্ধ্বতন উপদেষ্টা, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সংকুচিত, ছয় বছরে সদস্য কমেছে ২০%

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান

জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় আজ

ডেঙ্গুতে মৃত্যু শূন্য, নতুন হাসপাতালে ভর্তি ৬৫১ জন

উত্তরের তিন জেলায় তারেক রহমানের নির্বাচনী সফর

হাসপাতালে খালেদা জিয়া কোটি জনতার হৃদয়ে স্থান পেয়েছেন: গয়েশ্বর

চাঁদাবাজিতে কর্মসংস্থান হলেও সম্মান আনে না: জামায়াত আমির

দক্ষিণ কোরিয়ায় বৈঠকের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির দুই নেতা যমুনায়