বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিন দফা দাবিতে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ

Spread the love

তিন দফা দাবিতে তৃতীয়বারের মতো রাঙামাটির বাঘাইছড়ি-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির নেতাকর্মীরা। এ পরিস্থিতিতে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এতে সেখানে বেড়াতে যাওয়া পর্যটকেরা ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে সাজেকের বাঘাইহাটের শুকনাছড়াসহ সড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করেন আন্দোলনকারীরা। ফলে সাজেকে যাতায়াতকারী পর্যটক ও যানবাহন চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। পাশাপাশি সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, বুধবার বিকেল পর্যন্ত ছোট-বড় ও ব্যক্তিগত মিলিয়ে দেড় শতাধিক যানবাহন সাজেকে প্রবেশ করেছিল। বৃহস্পতিবার সকাল ৮টায় সাজেক থেকে গাড়ি ছাড়ার সময় নির্ধারিত থাকলেও সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। তবে গাড়ি ছাড়ার বিষয়ে তখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিন দফা দাবিতে আন্দোলন

আন্দোলনকারী সংগঠন দুটি জানিয়েছে, তিন দফা দাবি পূরণ না হওয়ায় তারা আবারও অবরোধ কর্মসূচি শুরু করেছে। এর আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল।

আন্দোলনকারীদের অভিযোগ, জেএসএসের সশস্ত্র গ্রুপের কোম্পানি কমান্ডার চিনু মারমা ও সাইমন চাকমার নেতৃত্বে সাজেকের বিভিন্ন গ্রামে প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালানো হচ্ছে। এতে শতাধিক সাধারণ মানুষ ভয়ভীতি ও মৃত্যুর হুমকির মুখে বাড়িঘর ছেড়েছেন বলেও দাবি করেছে সংগঠন দুটি। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আন্দোলনরত সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

আগেও দুই দফা অবরোধ

এর আগে গত ১১ অক্টোবর তিন দফা দাবিতে প্রথমবারের মতো অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। স্থানীয় প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি প্রত্যাহার করা হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে ১৫ অক্টোবর আবার অবরোধের ডাক দেওয়া হয়।

পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার থেকে তৃতীয় দফায় আবারও অবরোধ শুরু হয়েছে।

অবরোধের কারণে সাজেকে পর্যটক যাতায়াত ও যানবাহন চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের জেলা প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

কাউন্টার নয়, মাঝপথেই বেশি ভাড়া আদায়ের চেষ্টা করছে: সড়কমন্ত্রী

ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী নিয়োগ

যানজটের সৃষ্টি হয়েছে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়

ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা: সাধারণ মানুষের ঈদবাজার

৯ জানুয়ারি ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

দেশের ১৩ অঞ্চলে কালবৈশাখীর তাণ্ডব: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ক্ষমতায় এলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়ন হবে: তারেক রহমান