সোমবার , ১২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাজধানীর চকবাজারে সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এর দুই মিনিট পর, বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসে খবর পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, চকবাজারের এসি মসজিদের পাশে ছোট কাটারায় অবস্থিত মনজুর খান প্লাজার ছয়তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাততলা ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, আগুনের কারণে ভবনটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ