শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ রাতে শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ণ

Spread the love

২০২৬ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট আজ শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করবে। এই হজযাত্রাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই রাজধানীর আশকোনা হজক্যাম্পে জড়ো হতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীরা। দীর্ঘ প্রতিক্ষার পর আল্লাহর মেহমানদের এই যাত্রাকে ঘিরে ক্যাম্প এলাকায় এখন উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ বিরাজ করছে।

হজযাত্রার সার্বিক প্রস্তুতি যাচাই করতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে আকস্মিকভাবে হজক্যাম্প পরিদর্শনে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। পরিদর্শনকালে তিনি হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনকে সঙ্গে নিয়ে ক্যাম্পের আবাসন, খাবার ও চিকিৎসাসেবা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। মন্ত্রী সরাসরি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কোনো সমস্যা হচ্ছে কি না বা সরকারের পক্ষ থেকে দেওয়া সুযোগ-সুবিধাগুলো ঠিকমতো পাচ্ছেন কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাই তাঁদের সেবাকে পরম ইবাদত বা ‘খেদমত’ হিসেবে গণ্য করতে হবে। কোনো হজযাত্রী যেন কোনোভাবেই কষ্টের শিকার না হন, তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছাতে পারেন, সেজন্য সকল সংস্থাকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পরিদর্শন শেষে মন্ত্রী গভীর রাত পর্যন্ত ক্যাম্পে অবস্থান করে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজগুলো তদারকি করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারতে ভয়াবহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু

ডিজির সঙ্গে তর্ক: চিকিৎসক নিঃশর্ত ক্ষমা চাইলেন

বিশ্বকাপ ২০২৬: কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিল কানাডা, জোনাথন ডেভিডের হ্যাটট্রিক

তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ১০০ ফিলিস্তিনি

৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের তারিখ পিছিয়েছে

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

ডাকসু নির্বাচনে সম্পাদকীয় ৯ পদে জয় শিবির-সমর্থিতদের

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে যোগ দিতে পারেন: হান্নান মাসউদ

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম