বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নবায়নযোগ্য জ্বালানিতে নরওয়ের সহযোগিতা চায় বাংলাদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ

Spread the love

নবায়নযোগ্য জ্বালানি, অফশোর অনুসন্ধান ও সবুজ বিনিয়োগে নরওয়ের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ। একই সঙ্গে বিদ্যুৎ খাতের স্বচ্ছতা নিশ্চিত, প্রকৃত চাহিদা নিরূপণ এবং সিস্টেম লস কমাতে পাওয়ার অডিটিংয়ে নরওয়ের কারিগরি ও আর্থিক সহযোগিতা চেয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, অফশোর অনুসন্ধান ও সবুজ বিনিয়োগে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রোডম্যাপ বাস্তবায়নে প্রযুক্তি, দক্ষতা ও অর্থায়নে নরওয়ের সহযোগিতার বিষয়টিও উঠে আসে।

মন্ত্রী বিদ্যুৎ খাতের স্বচ্ছতা বাড়ানো এবং সিস্টেম লস কমাতে পাওয়ার অডিটিংয়ে নরওয়ের সহযোগিতা কামনা করেন।

বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর

সাক্ষাতে অফশোর বিডিংয়ে নরওয়ের কোম্পানিগুলোর অংশগ্রহণ, সৌরবিদ্যুতে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং কারিগরি প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয়।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে নরওয়েজীয় বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি নিরাপত্তায় নরডিক দেশগুলোর আরও অংশগ্রহণকে বাংলাদেশ স্বাগত জানায়।

সবুজ প্রযুক্তিতে সম্পর্ক গভীর করার আগ্রহ

নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশে বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা বাড়াতে তাঁর দেশের আগ্রহের কথা জানান। বিশেষ করে অফশোর নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে নরওয়ের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনার্জি সেক্টরে প্রাইভেট প্রতিষ্ঠানের বিনিয়োগ অত্যন্ত জরুরি: জ্বালানিমন্ত্রী

নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা ৪ দিন ব্যাংক লেনদেন বন্ধ

সচিবালয়ে প্রধানমন্ত্রী, যোগ দেবেন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায়

মিরপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

২৩ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করলো ডিএমপি

জাতীয় গ্রিডে সরবরাহ কমে তীব্র গ্যাস সংকট

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

উ. কোরিয়ার সাথে মিলে আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

নতুন নীতিমালায় ছেঁড়া-ফাটা নোট নিতে অনীহা দেখালে ব্যবস্থা