সোমবার , ৩১ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আগামী বছরের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ

Spread the love

শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতকে গুরুত্ব দিয়ে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে।

সোমবার (৩১ আগস্ট) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষ থেকে নতুন পরীক্ষার তারিখের বিষয়টি জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন মতামত ও সুবিধার বিষয়টি বিবেচনা করেই এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি, বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ ও অন্যান্য নির্দেশনা পরবর্তীতে প্রকাশ করা হবে।

এদিকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পূর্বঘোষিত সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের ফলে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসবে। বিস্তারিত রুটিন প্রকাশের পর পরীক্ষার্থীরা বিষয়ভিত্তিক প্রস্তুতির চূড়ান্ত পরিকল্পনা করতে পারবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে ভয়াবহ ভূমিকম্প অনুভূত

বিয়ে করলে দিতে হবে না কর

৩৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্নীতি তদন্ত কার্যক্রমে অচলাবস্থা

রাজশাহী পলিটেকনিকে শিক্ষামন্ত্রী: শিক্ষার্থীদের সরাসরি অভিযোগ শোনেন

যুদ্ধে অস্বীকৃতি জানানো সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়ান কমান্ডাররা: প্রতিবেদন

ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে এক বছরের কারাদণ্ড

এস আলমের গাড়িতে চড়ার অভিযোগ প্রসঙ্গে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার অর্থমন্ত্রীর