রবিবার , ৩০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিলেট-ঢাকা মহাসড়কে আগস্টেই ২২ প্রাণহানি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ

Spread the love

সিলেট-ঢাকা মহাসড়কে দিন দিন বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। চলতি আগস্ট মাসেই মহাসড়কটির সিলেট অংশে ৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২২ জন। দুর্ঘটনার এই ধারাবাহিকতায় সড়কটি স্থানীয়দের কাছে ক্রমেই ‘মানুষখেকো’ সড়ক হিসেবে পরিচিত হয়ে উঠছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর তথ্য অনুযায়ী, চলতি মাসে সিলেট বিভাগে মোট ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৪৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেট-ঢাকা মহাসড়কেই ৯টি দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেটের ওসমানীনগর অংশে। সেখানে চারটি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫ জন।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, মহাসড়কে দুর্ঘটনার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে ছয় লেনের কাজের ধীরগতি, দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে চালকদের ক্লান্তি ও তন্দ্রা, বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং অননুমোদিত যানবাহনের চলাচল অন্যতম।

চলতি মাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ৭ আগস্ট ওসমানীনগরের কাশিকাপন এলাকায়। ওই দিন বেঙ্গল পরিবহনের একটি স্লিপার বাসের সঙ্গে ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন। মহাসড়কে চলাচলকারী বেশ কয়েকটি স্লিপার বাসের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। দুর্ঘটনার পর অভিযান চালিয়ে পাঁচটি স্লিপার বাস কোম্পানিকে জরিমানা করা হয়।

৯ আগস্ট মাধবপুরের আন্দিউড়া এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হন। ছয় লেনের কাজের কারণে মহাসড়কের এক পাশের মাটি নরম হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ রয়েছে। একই দিন বেজুরা সেতু এলাকায় ট্যাংক লরি, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হন।

এর পরদিন দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের সংঘর্ষে এক বাস হেলপার নিহত হন। একই দিনে নবীগঞ্জের রোকনপুরে বাস ও পিকআপের সংঘর্ষে প্রাণ হারান তিনজন। ১৭ আগস্ট ওসমানীনগরের কাশিকাপনে প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন আহত হন। ২২ আগস্ট ব্রাহ্মণগ্রাম এলাকায় ট্যাংক লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হন।

সংশ্লিষ্টদের অভিযোগ, মহাসড়কের ছয় লেনের কাজ ধীরগতিতে চলায় বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হচ্ছে। ফলে স্বাভাবিক সময়ে প্রায় ছয় ঘণ্টার পথ পাড়ি দিতে আট থেকে ১২ ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে চালকদের মধ্যে ক্লান্তি ও ঘুমভাব তৈরি হচ্ছে। বিশেষ করে রাতে যাত্রা করা গাড়িগুলো ভোরের দিকে সিলেট অংশে পৌঁছানোর সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে।

অন্যদিকে যানজটের কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারা চালকদের একটি অংশ মহাসড়কে অতিরিক্ত গতি তুলছেন। শুরু হচ্ছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

নিসচা সিলেট জেলা সভাপতি জহিরুল ইসলাম মিশু বলেন, চালকদের বেপরোয়া গাড়ি চালানো এবং মহাসড়কে কার্যকর শৃঙ্খলা না থাকায় দুর্ঘটনা বাড়ছে। তাঁর অভিযোগ, যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের কার্যকর নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও চালকদের বেপরোয়া গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। হাইওয়ে পুলিশ সিলেটের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, হবিগঞ্জের মাধবপুর ও সিলেটের ওসমানীনগর মহাসড়কের অন্যতম দুর্ঘটনাপ্রবণ এলাকা। ছয় লেনের কাজের কারণে সড়কের বেহাল অবস্থার পাশাপাশি অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, চালকদের ক্লান্তি এবং থ্রি-হুইলারের চলাচল দুর্ঘটনার জন্য দায়ী।

সচেতন মহলের আশঙ্কা, মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নির্মাণকাজ দ্রুত শেষ করা, অননুমোদিত যানবাহন নিয়ন্ত্রণ এবং চালকদের বেপরোয়া গতি বন্ধ করা না গেলে সামনে দুর্ঘটনা ও প্রাণহানি আরও বাড়তে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রশ্নফাঁস : আবেদ আলী ও তার ছে‌লের ব্যাংক হিসাব জব্দ

প্রধানমন্ত্রী বললেন, ‘আরে খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না?’

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘নয়া মানুষ’ মুক্তি এ বছরই

মসজিদে স্পিকারের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চোরাচালান সিন্ডিকেটের ৯ সদস্য আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

৩,৮০০ শিশুর হার্ট সার্জারির উদ্যোগে গিনেস বুকে পলক মুচ্ছল

২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট