রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাগেরহাটে সর্বদলীয় কমিটির অবস্থান ধর্মঘট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ

Spread the love

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন অফিসের সামনে তাবু টানিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এর আগে তারা বিক্ষোভ মিছিল করেন।

একই দাবিতে জেলার ৯টি উপজেলা নির্বাচন অফিসের সামনেও সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে অফিস কার্যক্রম বন্ধ থাকে এবং কর্মকর্তারা প্রবেশ করতে পারেননি। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, চার আসন ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে দুর্গাপূজার পর লাগাতার হরতাল-অবরোধ দেওয়া হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি ও সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস জানান, জনগণের দুর্ভোগের কথা ভেবে আপাতত হরতাল ও অবরোধ স্থগিত রাখা হয়েছে। তবে আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে চার আসন বহালের দাবিতে দায়ের করা রিটে হাইকোর্ট ১০ দিনের রুল জারি করেছে।

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে বাগেরহাটে চারটি আসন থাকলেও সম্প্রতি নির্বাচন কমিশন একটি আসন কমিয়ে তিনটি করার গেজেট প্রকাশ করে। এর বিরোধিতা করে লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

সর্বশেষ - অপরাধ