শুক্রবার , ১ মে ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

Spread the love

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC) নিয়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১৬ মে দেশব্যাপী আঞ্চলিক পর্যায়ের প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা এবং নিবন্ধন কার্যক্রম আগামীকাল শনিবার (২ মে) রাত ১২টার মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আয়োজনে এই প্রতিযোগিতায় হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। বৃহস্পতিবার অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, ডিজিটাল উদ্ভাবনী চিন্তা ও প্রোগ্রামিং দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো নিবন্ধনের সুযোগ থাকবে না বিধায় দ্রুত প্রক্রিয়াটি শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ