বুধবার , ১৯ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কলকাতায় অগ্নিকাণ্ড: বাংলাদেশ উপ-হাইকমিশনের জরুরি হেল্পলাইন চালু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ

Spread the love

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও প্রবাসে থাকা বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তা প্রদানে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। বুধবাবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপ-হাইকমিশন জানায়, এই দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবার ও স্বজনদের সঙ্গে দ্রুত যোগাযোগের সুবিধার্থে এবং সার্বক্ষণিক জরুরি পরিষেবা প্রদানের লক্ষ্যে একটি বিশেষ হেল্পলাইন সার্ভিস চালু করা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা ও যোগাযোগের জন্য উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. ওমর ফারুক আকন্দের সঙ্গে সরাসরি যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট স্বজন ও নাগরিকেরা জরুরি প্রয়োজনে উল্লেখিত কর্মকর্তায় মাধ্যমে হাইকমিশনের প্রশাসনিক সহায়তা গ্রহণ করতে পারবেন। ঘটনাটির সার্বিক পরিস্থিতি ও আহতদের চিকিৎসার বিষয়ে উপ-হাইকমিশন নজরদারি বজায় রেখেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত