সোমবার , ১৭ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাশিয়ায় ইউক্রেনের রেকর্ড ড্রোন হামলা: নিহত ৭, আহত ৩৯

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৬ ৯:০৭ পূর্বাহ্ণ

Spread the love

রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই ভয়াবহ হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। রাশিয়ার কর্মকর্তাদের মতে, চলতি বছরে ইউক্রেনের পরিচালিত সবচেয়ে বড় হামলা ছিল এটি, যেখানে প্রায় ৮২২টি ড্রোন ব্যবহার করা হয় এবং এর মধ্যে কেবল মস্কোকে লক্ষ্য করেই ছোড়া হয় প্রায় ৬০০টি ড্রোন।

হামলায় মস্কোর পোডলস্ক এলাকায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদের একটি যাত্রীবাহী বাসে হামলা চালানো হলে এক নারী এবং রোস্তভ প্রদেশে ড্রোন হামলায় আরও ৫ জন নিহত হন। মস্কোর কেন্দ্র থেকে ২৫ কিলোমিটার দূরে কোলেডিনোতে অবস্থিত রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি বিশাল গুদামেও ড্রোন আঘাত হেনেছে, যার ফলে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, সামরিক সরঞ্জাম লেনদেনের কাজে যুক্ত থাকার কারণে রাশিয়ার সামরিক অভিযানের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করতেই ওয়াইল্ডবেরিজকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়বে: রিজওয়ানা হাসান

নববর্ষের নিরাপত্তায় রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজায় জানাজার শোভাযাত্রায় ইসরাইলি ড্রোন হামলা, নিহত ১৪

৩০ আসনে ফল ‘জালিয়াতির’ অভিযোগ, আইনি লড়াইয়ের ঘোষণা জামায়াতের

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন

জামালপুরে জোড়া খুন: ৭ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন

শাহজাহান চৌধুরীকে আইনের আওতায় আনার দাবি বিএনপির

দুদকের মামলায় কলিমউল্লাহ কারাগারে

খালেদা জিয়ার জন্য সকলের দোয়া সত্যিই পরম সৌভাগ্য: মাওলানা আজহারী

রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ