বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরান ছেড়ে দিয়েছে মার্শাল দ্বীপপুঞ্জের তেল ট্যাঙ্কার ‘তালারা’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ২:০৭ পূর্বাহ্ণ

Spread the love

জব্দ হওয়ার কয়েক দিনের মধ্যেই ইরান মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলের ট্যাঙ্কার ‘তালারা’ মুক্তি দিয়েছে। বুধবার জাহাজটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সাইপ্রাসভিত্তিক কলাম্বিয়া শিপম্যানেজমেন্ট জানায়, জাহাজের ২১ জন নাবিক সুস্থ ও নিরাপদে আছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।

তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিবৃতিতে বলা হয়েছে, জাহাজ, নাবিক বা মালিকপক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। ট্র্যাকিং তথ্যে দেখা গেছে, হরমুজ প্রণালী দিয়ে যাত্রার সময় ইরানি কর্তৃপক্ষ জাহাজের বহন করা সালফার গ্যাসয়েল নামিয়ে নেয়।

গত শুক্রবার হরমুজ প্রণালী অতিক্রমের সময় জাহাজটি আটক করা হয়েছিল। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। হরমুজ প্রণালী বিশ্বের তেলের প্রায় ২০ শতাংশ পরিবহনের জন্য ব্যবহৃত হয়। জাহাজের কার্গো খালাসের পর মঙ্গলবার এটি মুক্তি পায়।

সূত্র: আরব নিউজ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী বললেন, ‘আরে খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না?’

দেশে প্রতি ১ হাজারে ৩৩২ জন অসুস্থ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

দারুননাজাত কামিল মাদরাসার অভাবনীয় সাফল্য: দাখিলে ৬১৭ জন জিপিএ-৫

স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বিদ্যুৎ প্রকিউরমেন্টের দিকে এগোচ্ছে বাংলাদেশ’

আসছে প্রবাসী কার্ড, প্রবাসফেরতদের পুনর্বাসনসহ মিলবে ১০টি সুবিধা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: সাংবাদিকদের সঙ্গে ইসির মতবিনিময় সোমবার

ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফর: ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তার আশা

ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা