বুধবার , ৩০ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক আহ্বান, নেতৃত্বে ফ্রান্স ও ১৪ দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩০, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

Spread the love

বিশ্বের বিভিন্ন দেশকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্সসহ অন্তত ১৫টি দেশ। নিউইয়র্কে আয়োজিত এক উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এই উদ্যোগের লক্ষ্য, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের ইসরায়েল-ফিলিস্তিন সংকটে শান্তিপূর্ণ ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান’-এর পথ উন্মুক্ত করা।

মঙ্গলবার রাতে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিত এই সম্মেলনে ১৫ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। সম্মেলন শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, “আমরা সম্মিলিতভাবে বার্তা দিচ্ছি—ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত। যারা এখনও এই স্বীকৃতি দেয়নি, তাদের প্রতিও আমাদের আহ্বান রইল।”

বিবৃতিতে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, সৌদি আরব, স্পেন, নরওয়ে ও ফিনল্যান্ড। তারা ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

যদিও এই ১৫ দেশের মধ্যে অন্তত নয়টি দেশ এখনও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে তারা জানিয়েছে, বিষয়টি ইতিবাচক বিবেচনায় রয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড এই তালিকায় রয়েছে।

নিউইয়র্ক সম্মেলনে উপস্থিত অন্য ১৭টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লিগের পক্ষ থেকে হামাসকে অস্ত্র পরিহার এবং গাজার ওপর তাদের নিয়ন্ত্রণ পরিত্যাগের আহ্বান জানানো হয়।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন, আগামী সেপ্টেম্বরে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত। এ ঘোষণার পর প্যারিস আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে।

তবে ফরাসি কর্তৃপক্ষ বলছে, এই স্বীকৃতি শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং আন্তর্জাতিক সমর্থন বাড়াবে।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতি ও মানবিক পদক্ষেপ না নেয়, তবে যুক্তরাজ্যও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। যদি এই দুটি দেশ এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তবে তারা হবে প্রথম জি-৭ ভুক্ত দেশ যারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

সূত্র: ফ্রান্স২৪, আল-আরাবিয়া, আরব নিউজ, সিএনএ, এএফপি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

ডাকসু নির্বাচনে ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দীন

ডিএনসিসি নির্ধারণ করবে এলাকাভিত্তিক বাড়িভাড়া

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে ‘জনতার প্রবাসী’ সংগঠনের অভিনন্দন

ফরম পূরণে বেশি টাকা গুনতে হবে এইচএসসি শিক্ষার্থীদের

কঙ্গো-উগান্ডায় ছড়িয়ে পড়েছে ইবোলা, জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

শাহজালালে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, এনসিপির দুঃখ প্রকাশ

পিআর নির্বাচন বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থার পথ: তারেক রহমান

নাম ও থাম বদলে পুরোনো নাটক নতুন করে মুক্তি : নতুন প্রতারণা

উত্তরায় সানজিদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার