শনিবার , ৮ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

Spread the love

২০০৭ সালের ওয়ান-ইলেভেনের পটপরিবর্তনের পর তদানীন্তন সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা সেনানিবাসে অবস্থিত ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা ‘জেআইসি সেলে’ আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার (৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর আরও জানান, ১/১১-এর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেখানে বন্দি রেখে নির্যাতনের পক্ষে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ ও নথি সংগ্রহ করেছে। তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর জেআইসি সেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত ও তথ্য-প্রমাণ পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে এবং কিছু জায়গায় নতুন দেয়াল তুলে স্থান পরিবর্তনের অপচেষ্টা চালানো হয়েছে। উক্ত পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকগণ ছাড়াও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। র‍্যাব ও ডিজিএফআইয়ের বিতর্কিত বন্দিশালায় গুম ও নির্যাতনের অভিযোগে ট্রাইব্যুনালে বিচারাধীন দুটি মামলার বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই ঐতিহাসিক সরেজমিন পরিদর্শন চালানো হয়েছে বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি: স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা নির্দেশনা জারি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব ভারতের

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আশাবাদী বিএনপি মহাসচিব

স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

শিক্ষাব্যবস্থা: বাধ্যতামূলক তৃতীয় ভাষা ও কারিগরি শিক্ষা

দোষারোপের রাজনীতিতে পেট ভরে না: যশোরে তারেক রহমান

২০২৬ হজের জন্য তিন সরকারি প্যাকেজ ঘোষণা

দেশে হামের উদ্বেগজনক বিস্তার: তিন মাসে সংক্রমণ বেড়েছে ৭৫ গুণ

ভূগর্ভস্থ ঘাঁটি দ্রুত পুনরুদ্ধার করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের উদ্বেগ

উগ্রবাদী পোস্ট দেওয়ায় সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল