শনিবার , ৮ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ

Spread the love

২০১৫ সালে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে গোপনে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শনিবার (৮ আগস্ট) এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, সরাসরি শেখ হাসিনার নির্দেশনা ও পরিকল্পনায় সালাহউদ্দিন আহমদকে গুম করে অমানুষিক নির্যাতন চালানো হয়েছিল।

চিফ প্রসিকিউটর আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছ থেকে প্রাথমিক মৌখিক জবানবন্দি গ্রহণ করেছেন এবং খুব শিগগির তাঁর আনুষ্ঠানিক জবানবন্দি লিপিবদ্ধ করা হবে। একই সাথে তাঁকে ঢাকা থেকে গুম করার পর ভারতে পাচারের সাথে যুক্ত ব্যক্তিদের পরিচয় ও প্রক্রিয়া অনুসন্ধানে কাজ চলছে। তদন্তে গুমের শিকার ছাত্রদল নেতা আইনজীবী সোহেলের দেওয়া জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে বন্দি রাখার গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। অপরাধীদের দ্রুততম সময়ে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার জন্য তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে তদন্ত সংস্থা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত