ভূমিকম্পে রাজধানীজুড়ে আহত হওয়া অন্তত ২১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীও রয়েছে।
ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। বাকিদের শরীরে কাটা-ছেঁড়া, হাত–পায়ের ফ্রাকচারসহ মধ্যম মাত্রার আঘাত পাওয়া গেছে। আহত সবাই রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।


















