বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডিবির হাতে গ্রেফতার নিষিদ্ধ আ.লীগ নেতা অজয় কর খোকন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৭:১৭ পূর্বাহ্ণ

Spread the love

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি সংগঠনের অভিযোগে অজয় কর খোকনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে।

ডিবি দক্ষিণের যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ গ্রেফতার। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

অজয় কর খোকন ১৯৯৮–২০০২ মেয়াদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দশম সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি, তবে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত