শুক্রবার , ৩১ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনে সর্বোচ্চ নির্বাচনি ব্যয় জামায়াতের, শূন্য খরচ ২৮ দলের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ

Spread the love

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে সবচেয়ে বেশি ব্যয় দেখিয়েছে প্রধান বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদিকে, নির্বাচনে অংশ নিয়েও কোনো প্রকার দলীয় খরচ দেখায়নি দেশের মোট ২৮টি রাজনৈতিক দল। গত ২৬ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত ৪৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের নির্বাচনের আয়-ব্যয়ের প্রাথমিক বিবরণী থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২২৪টি আসনে প্রার্থী দেওয়া জামায়াতে ইসলামী নির্বাচনে মোট ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা দলীয় ব্যয় হিসেবে নির্বাচন কমিশনে দাখিল করেছে। অন্যদিকে, সর্বোচ্চ ২৮৮টি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে ক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের মোট নির্বাচনি খরচ দেখিয়েছে ৩ কোটি ৮০ লাখ ৮৯ হাজার ১৩৭ টাকা। এ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২ জন প্রার্থীর বিপরীতে ব্যয়ের হিসাব দিয়েছে ১২ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা। অন্যান্য দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৩ লাখ ৬৫ হাজার টাকা, সিপিবি ২০ লাখ ৯৬ হাজার টাকা, এবি পার্টি ১৭ লাখ ৮১ হাজার টাকা এবং গণঅধিকার পরিষদ ৮ লাখ ১০ হাজার টাকা ব্যয় দেখিয়েছে।

তবে অবাক করার মতো বিষয় হচ্ছে—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাকের পার্টি, গণফোরাম, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-সহ মোট ২৮টি নিবন্ধিত দল তাদের নির্বাচনি ব্যয়ের খাত ‘শূন্য’ দেখিয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশনে নির্দিষ্ট সময়ে সব দলের আয়ের বিস্তারিত তথ্য জমা পড়লেও কোন দল কোন খাতে কত টাকা ব্যবহার করেছে তা বিস্তারিতভাবে প্রকাশ করেনি কমিশন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের পুরো মেয়াদজুড়েই যুদ্ধ দীর্ঘায়িত করার ইরানি জেনারেলের হুশিয়ারি

ঢাকায় ২৫৪ দুর্গাপূজা মণ্ডপে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তা

জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ

কার্গো কমপ্লেক্সে আগুন, বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর রায় আজ

রোমান্টিক সম্পর্কের চেয়েও বেশি নারীদের বন্ধুত্বের গড় আয়ু

বাংলাদেশকে সক্রিয় ও দায়িত্বশীল সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না: মিয়ানমারের প্রেসিডেন্ট

হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের

আজ দুই দফায় শপথ: সকাল এমপি, বিকেল মন্ত্রিসভা