শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদির জানাজায় ডিএমপির ট্রাফিক নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ৪:০৭ পূর্বাহ্ণ

Spread the love

শহীদ শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে বিধায় খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, যানজট এড়াতে মিরপুর রোড, ফার্মগেট, ধানমন্ডি ও আসাদগেট অভিমুখী যানবাহনকে বিকল্প হিসেবে লেক রোড, বিজয় সরণি ও গণভবন ক্রসিং ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জানাজা চলাকালীন ফার্মগেট র‍্যাম্পের বদলে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। জানাজায় আগতদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে অনুরোধ করেছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোন, সমৃদ্ধির পথে একসঙ্গে চলার অঙ্গীকার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ: রাজশাহী শীর্ষে, বরিশাল সর্বনিম্ন

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার নিরাপত্তায় বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে একমত ইরান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

প্রকাশ্যে এলো শিবির :জবিতে

‘গণতন্ত্র নিয়ে খেলা নয়, ঐক্যবদ্ধ হোন’—ডা. জাহিদ হোসেন

পলিথিন শপিং ব্যাগ সরবরাহ করলে আইনানুগ ব্যবস্থা ১ নভেম্বর থেকে : পরিবেশ উপদেষ্টা

সংসদ ভবনে সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের সভা

বিএনপির বড় অর্জনের আড়ালে তৃণমূলের ‘ছোট ভুল’

হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মির্জা ফখরুল