বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৬:২৭ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়, ভার্জিনিয়ার বাসিন্দা ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনিয়র ফরেন সার্ভিসের কাউন্সেলর শ্রেণির সদস্য। তিনি বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশে এর আগে তিনি ২০১৯ থেকে টানা তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর হিসেবে কর্মরত ছিলেন।

সিনেটের অনুমোদন মিললে ক্রিস্টেনসেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। পিটার হাস গত বছর দায়িত্ব শেষে অবসরে যান। এরপর থেকে ট্রেসি অ্যান জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী

হরমুজে সাময়িক নৌপথ চালুর প্রস্তাব ইরান-ওমানের

সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক সহযোগিতা চাইলেন সিইসি

ওসমান হাদি হত্যা মামলা : সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

আর্থিক প্রতিষ্ঠানে এসি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের নতুন পদক্ষেপ

মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেতে পারেন

৬ জেলায় সেনাবাহিনী কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ

বিশ্বজুড়ে ক্ষুধা সংকট বাড়ছে, সহায়তা কমার শঙ্কা ডব্লিউএফপির

তিস্তার পানি কমলেও নিম্নাঞ্চলে দুর্ভোগ অব্যাহত