রবিবার , ১৯ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নীত করা হচ্ছে: মন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৯, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ণ

Spread the love

একাত্তরের মুক্তিযুদ্ধে যে গোষ্ঠী আমাদের মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল এবং বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল, সেই রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে চিরতরে বর্জন করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ শনিবার (১৮ জুলাই, ২০২৬) রাতে নরসিংদীর মনোহরদীর গাংকুলকান্দী ভূঁইয়া বাজার মাঠ-সংলগ্ন প্রাঙ্গণে ‘নবদিগন্ত ক্লাব’ আয়োজিত বার্ষিক মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই অপশক্তিকে বর্জন করা না হলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে; অথচ তাদের এবং পাক হানাদারদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করেই আমরা এই দেশ স্বাধীন করেছি। তিনি আরও যোগ করেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো নানা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র চলছে। তাই আজকের কোমলমতি শিক্ষার্থীদের কাছে স্বাধীনতার সঠিক ও অবিকৃত ইতিহাস তুলে ধরে তাদের প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।

স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সেবা সম্প্রসারণ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। দেশের চিকিৎসাব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে খুব শিগগিরই স্বাস্থ্যসেবা খাতে এক বিশাল নতুন নিয়োগ দেওয়া হচ্ছে এবং বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে একদম গ্রাম পর্যায় পর্যন্ত নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। নবদিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জমকালো সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহীন মোড়ল এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এলাকার কৃতি ও মেধাবী ৪০ জন শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির বিশেষ ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন।

সর্বশেষ - অপরাধ