বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র প্রত্যাহারের পেছনের কারণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৬ ৫:১৬ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন স্বার্থ রক্ষা না করার অভিযোগে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার হোয়াইট হাউস জানায়, এর মধ্যে জাতিসংঘ-সংশ্লিষ্ট ৩১টি সংস্থা এবং জাতিসংঘের বাইরে আরও ৩৫টি প্রতিষ্ঠান রয়েছে, যদিও নির্দিষ্ট কোনো সংস্থার নাম প্রকাশ করা হয়নি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন।

এদিকে, ২০২৬ সালের কংগ্রেশনাল মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা পরাজিত হলে নিজেকে অভিশংসনের মুখে পড়তে হতে পারে বলে দলের আইনপ্রণেতাদের সতর্ক করেছেন ট্রাম্প। ওয়াশিংটনে রিপাবলিকান নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনে জয়লাভ করতেই হবে, নইলে ডেমোক্রেটরা তাকে অভিশংসনের চেষ্টা করবে।

আগামী নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্প আইনপ্রণেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, লিঙ্গনীতি, স্বাস্থ্যসেবা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তার নীতিগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ ভোটারদের মন জয় করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।

জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত ৮৪ মিনিটের অনানুষ্ঠানিক ভাষণে ট্রাম্প ব্যক্তিগত নানা প্রসঙ্গের পাশাপাশি কিছু বিতর্কিত ও ভুল দাবিও করেন। তবে সব বাধা পেরিয়ে ঐতিহাসিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিজয়ের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, আল-জাজিরাএপি 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি থেকে ১৭ নেতাকর্মীর বহিষ্কার ঘোষণা

৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার মুখ

প্রাথমিক বৃত্তির ‘ফল ফাঁস’,আসলে কী ঘটেছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু

রাজধানীতে অবৈধ চার্জিং পয়েন্ট, ঝুঁকিতে বিদ্যুৎ ও জননিরাপত্তা

৭ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা ডা. শফিকুর রহমানের

নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: কাদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ